বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, বিকাল ৭:৩৩ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

গাজীপুরে গণপরিবহণের ৬শ শ্রমিককে ত্রাণ সহায়তা দিলেন জেলা প্রশাসক

logoনিজস্ব প্রতিবেদকবৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১, বিকাল ৫:১২ সময় 0367
গাজীপুরে গণপরিবহণের ৬শ শ্রমিককে ত্রাণ সহায়তা দিলেন জেলা প্রশাসক

গাজীপুরে গণপরিবহণের ৬শ শ্রমিককে ত্রাণ সহায়তা দিলেন জেলা প্রশাসক

 শেখ রাজীব হাসান,গাজীপুরঃ
দেশব্যাপী মহামারি করোনা সংক্রমণে সরকার ঘোষিত লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া ছয় শতাধিক গণপরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে গাজীপুর জেলা প্রশাসক।
বৃহস্পতিবার (২৯  এপ্রিল) গাজীপুরের জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম গাজীপুর মহানগরীর সরকারি রাণী বিলাসমনি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের নিজস্ব অর্থায়নে এই ত্রাণ বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, ১০ কেজি চাউল, ৫ কেজি আলু, ২ কেজি ডাউল, ২ লিটার তেল, ২ কেজি লবণ।
ত্রাণ সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদার, টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ, গাজীপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) তানিয়া তাবাসসুম, জেলা প্রশাসক কার্যালয় নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী, সরকারি রানী বিলাসমনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাহিদা বেগমসহ অন্যান্য কর্মকর্তাগণ।
জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ রোধে সরকারের ঘোষিত লকডাউন এর কারণে যে সমস্ত পেশাজীবী মানুষ কর্মহীন হয়ে নানা রকম সমস্যা জর্জরিত হয়ে কষ্টে দিনযাপন করছেন তাদের সহায়তায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় মানুষদের তালিকা করা হচ্ছে। তালিকা অনুযায়ী সকলেই ত্রাণ সহায়তা পাবেন। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁর নির্দেশনা অনুযায়ী কোন মানুষ যাতে খাদ্য কষ্টে না পড়েন তার জন্য আমরা প্রতিদিন এই ত্রাণ সহায়তা প্রদান অব্যাহত রাখব।
এ সময় তিনি আরো বলেন, করোনার সংক্রমণ রোধকল্পে আপনারা সরকারের নির্দেশনা মেনে ঘরে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। জরুরী প্রয়োজনে ঘরের বাইরে এলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। যেকোনো প্রয়োজনে সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসন আপনাদের সাথে থাকবে।
এর আগে গত ২২ এপ্রিল চলমান লক ডাউনের কর্মহীন হয়ে পড়া ২শ গণ পরিবহণ শ্রমিককে খাদ্য সহায়তা প্রদান করে জেলা প্রশাসন। এছাড়া প্রতিনিদিন যে সমস্ত অসহায় লোকজন সরকারের বিভিন্ন হটলাইনের মাধ্যমে অথবা সরাসরি জেলা প্রশাসনের নিকট খাদ্য সমস্যার কথা জানাচ্ছেন, তাদের বাড়ী বাড়ী খাদ্য সহায়তার পৌছে দেয়া হচ্ছে। গেল বছর লক ডাউনের সময় প্রায় ৩০ হাজার পরিবারকে নিজস্ব অর্থায়নে খাদ্য সহায়তা দিয়েছিলেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।গাজীপুরে গণপরিবহণের ৬শ শ্রমিককে ত্রাণ সহায়তা করেেলন জেলা প্রশাসক  ।


বিষয়- করোনা ভাইরাস, ত্রান বিতরণ জেলা প্রশাসন,গাজীপুর মটর শ্রমিক,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর